মাগুরার সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকী

মাগুরা প্রতিনিধি ॥ আজ ১২ ফেব্রুয়ারি। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ও মাগুরার সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে মাগুরা জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আলতাফ হোসেন তার রাজনৈতিক জীবনে এক প্রজ্ঞাবান ব্যাক্তিত্বের অধিকারী ছিলেন। দীর্ঘ ২৮ বছর ধরে তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২০০৪ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত সভাপতির দায়িত্বে ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বোর্ড অব ডিরেক্টরীর সদস্য ও মাগুরা পৌরসভার নির্বাচিত মেয়রের দায়িত্বে ছিলেন।

এছাড়া দীর্ঘ রাজনৈতিক জীবনে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৬২ সালে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু। ১৯৬৯ সনের গণ অভ্যুত্থানে তিনি মাগুরায় নেতৃত্ব দিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।