মাকে বন্দি করে বিয়ে বাড়িতে খেতে গেলো ছেলে-বউমা

প্রতিবেশী ডেস্কঃ ‘মা’ সন্তানের সবচেয়ে কাছের পরম আত্মীয়। যেই মা সন্তানকে লালন পালন করে অনেক কষ্টে বড় করেছেন সেই মাকেই বিনা খাবারে ঘরে বন্দি রেখে বউকে নিয়ে অন্যের বাড়িতে বিয়ে দাওয়াত খেতে গেলো ছেলে। এদিকে খাবার না খেয়ে ৭০ বছর বয়সী মা খুদার তাড়নায় ভুগছে।

ঘনটাটি ঘটেছে ভারতের বনগাঁর বসিরহাটের সগ্রামপুরে। স্থানীয় সংবাদমাধ্যেম সূত্রে জানা যায়, বনগাঁর নিমতায় ছেলে প্রণবের শ্বশুরবাড়ি। গত সোমবার ছেলে প্রণব সরকার এবং বউমা কৃষ্ণারাণি সরকার তাঁদের বৃদ্ধা মা মায়ারাণি সরকারকে ঘরবন্দি করে বিয়ে খেতে নিমতায় চলে যায়। এদিকে এই সত্তর বছরের বৃদ্ধা মা এমনিতেই কাজকর্মে অক্ষম। তার উপর খাবার না থাকায় খুব কষ্টে পড়েন।

স্থানীয়দের ঘটনাটি নজরে আসে। তাঁরা মই জোগাড় করে দোতলায় উঠে বৃদ্ধাকে খাবার দেন। পরে পুলিশ এসে ঘরের তালা ভেঙে বৃদ্ধাকে উদ্ধার করেন। যদিও প্রতিবেশীরা অন্য অভিযোগ করছেন। তাঁরা জানান, প্রায়ই বৃদ্ধা মায়ের উপরে নির্যাতন চালাত ছেলে এবং বউমা। বৃদ্ধাকে ঠিকমতো খাবারও দিত না তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।