× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

স্টাফ রির্পোটার

মহিলা ছিনতাইকারী চক্রের ৪ সদস্য’কে গ্রেফতার করলো মিরপুর থানা পুলিশ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
মহিলা ছিনতাইকারী

রাজধানীতে মহিলা ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করছে মিরপুর মডেল থানা পুলিশ। গতকাল মিরপুর মডেল থানার মিরপুর-১০ নং গোলচত্বরে আল বারাকা হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার চারজন হলেন, মনিকা (২০),  মিম ওরফে সমলা (১৯), সোহাগী (২০) এবং  রিতু (২৪)। তাদের মধ্যে মনিকা ও রিতু কোলে বাচ্চা নিয়ে ঘুরেন, আর মিম ও সোহাগী পথচারী সেজে তাদের আশেপাশে থাকেন। মনিকা ও রিতু কোন পথচারীর মোবাইল ছিনিয়ে পালানোর চেষ্টা করেন। পথচারী তাদের আটকানোর চেষ্টা করলে আশপাশ থেকে মিম ও সোহাগী এসে ঝগড়া বাধিয়ে দেন। আর এই সুযোগে বাকি দুইজন লাপাত্তা হয়ে যান।

মনিকার ১৫ মাস বয়সী এবং রিতুর ৪ বছর বয়সী ছেলে আছে। তারা তাদের ছেলে কোলে নিয়ে ঘুরেন। এরপর কোন নারী পথচারী দেখলে তাকে টার্গেট করেন। সুবিধাজনক কোন স্থানে গিয়ে টার্গেটের মোবাইল ছো মেরে নিয়ে রাস্তা পার হয়ে চলে যান। এর মধ্যে পথচারী চিৎকার চেচামেচি শুরু করলে আশপাশে থাকা তাদের চক্রের বাকি সদস্যরা পথচারী সেজে এসে ধাক্কা লেগে বা অন্য কোন অজুহাতে তার সাথে ঝগড়া বাধিয়ে দেন। এই সুযোগে মনিকা ও রিতু পালিয়ে যান।গতকালও একই কায়দায় ছিনতাই করেন তারা। ঘটনাস্থল থেকেই হাতেনাতে মনিকা, রিতু এবং পথচারী সেজে থাকা তাদের চক্রের আরও সদস্য মিম ও সোহাগীকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ডিএমপি মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন সাংবাদিকদের বলেন, ছিনতাইকারী মহিলারা কোলে বাচ্ছা নিয়ে অভিনব কায়দায় সাহায্যের কথা বলে সুযোগ বুজে আপনার হাতে থাকা দামী স্মার্ট ফোন টি নিয়ে পালিয়ে যায় ।তাই আপনারা নিজেদের গাড়ির গ্লাস খোলার আগে বুজে শুনে খুলবেন এ জন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..