× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

ফরিদপুর প্রতিনিধি

মহাসড়ক অবরোধ প্রতিহত করা হবে: ফরিদপুরের জেলা প্রশাসক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
মহাসড়ক অবরোধ প্রতিহত করা হবে

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেছেন, ভাঙ্গার সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ করা যাবে না। কেউ অবরোধের উদ্যোগ নিলে তা প্রতিহত করা হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আদালতে রিট, আশাবাদী ডিসি জানান, সংসদীয় আসন পুনর্বিন্যাসের বিষয়ে ইতোমধ্যে উচ্চতর আদালতে রিট দায়ের হয়েছে এবং আগামী ২১ সেপ্টেম্বর ওই রিটের শুনানির দিন ধার্য করা হয়েছে। তিনি বলেন, “আমরা আশা করছি ওই দিন ভালো কিছু পাব।”

এ ছাড়া নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী একটি প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানান তিনি। প্রতিবেদনে সংসদীয় আসন পুনর্বহালের দাবিকে “ভাঙ্গাবাসীর প্রাণের দাবি” উল্লেখ করে ফরিদপুর-৪ আসন অপরিবর্তিত রাখার সুপারিশ করা হয়েছে।

ডিসি কামরুল হাসান মোল্লা বলেন, “এ দাবিতে ঢাকা-খুলনা এবং ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা যাবে না। কেউ অবরোধের চেষ্টা করলে আমরা তা প্রতিহত করব।”

সোমবার ভাঙ্গায় ঘটে যাওয়া সহিংসতার প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন,“এটি ছিল নাশকতামূলক কর্মকাণ্ড। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং নাশকতাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেবে।”

ডিসি সাংবাদিকদের আরও জানান,“আজ সকাল থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের যোগাযোগ স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোথাও অবরোধের কোনো খবর পাওয়া যায়নি।”


এ ক্যটাগরির আরো খবর..