মহান বিজয় দিবস উপলক্ষে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

মহান বিজয় দিবস-২০১৮ উপলক্ষে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও  হাসপাতালের বর্হিবিভাগে স্থাপিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
আজ শনিবার (২২ ডিসেম্বর ২০১৮) সকাল নয়টা থেকে দুপুর দুইটা  পর্যন্ত   জন রোগী  হাসপাতালটির  বর্হিবিভাগ থেকে ১৮০ জন  রোগী এ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করার পাশাপাশি সর্বোচ্চ ৬০ শতাংশ ডিসকাউন্টে বিভাগের রোগীদের ডাইগোনেসিস সুবিধা দিয়েছে  ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালটি। ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা গ্রহীতারা দ্বিতীয় সাক্ষাৎকার অর্থাৎ  ফলো আপ ডিজিট মুক্ত রাখারও ব্যবস্থা রাখে কর্তৃপক্ষ।
বর্হিবিভাগে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন হাসপাতালটির প্রশাসন শাখার উপ-পরিচালক ডা আব্দুল মালেক মৃধা।
শনিবার হাসপাতালটির বর্হিবিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্জারী, গাইনী ও অব্স, শিশু,  নাক-কান-গলা, চক্ষু, মনোরোগ ও মাদকাসক্তি, মেডিসিন, ডায়াবেটিক, হৃদরোগ, অর্থোপেডিকস, চর্মও যৌন এবং দন্ত বিভাগে রোগীদের এ চিকিৎসা সেবা  প্রদান করা হয় ।
প্রসঙ্গত ডা. সিরাজুল  ইসলাম মেডিকেল কলেজে এন্ড হসপিটালের বর্হিবিভাগে সব সময়ের জন আগত রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার উপর ২০ শতাংশ ডিসকাউন্ট প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।