মন্ত্রিসভায় প্রথম রদবদল আজ, নতুন দায়িত্বে মঈন খান-পার্থ

মন্ত্রিসভায় প্রথম রদবদল আজ, নতুন দায়িত্বে মঈন খান-পার্থ

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় প্রথম দফার রদবদল হতে যাচ্ছে আজ শুক্রবার সন্ধ্যার পর। বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পরই মন্ত্রিসভায় নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে বলে সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে।

সম্ভাব্য রদবদলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। বর্তমানে মন্ত্রণালয়টির দায়িত্বে থাকা মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার পর তাঁর ছেড়ে আসা দায়িত্ব মঈন খানের হাতে যেতে পারে।

আরও পড়ুনঃ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে? দৌড়ে পাঁচ নারী ও তিন পুরুষ

সরকারের উচ্চপর্যায়ের সূত্রগুলো জানিয়েছে, মঈন খান ও আন্দালিভ রহমান পার্থ ছাড়াও মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। অন্যদিকে শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েও পরিবর্তনের আভাস পাওয়া গেছে। বর্তমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। একই সঙ্গে বর্তমান মন্ত্রী আফরোজা খানম রিতাকে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুনঃ তিন সচিব পদে রদবদল, ১১ দিনের মাথায় ফের বদলি রফিকুল আই মোহাম্মদ

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা। শপথের পর তিনি নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে। তাঁদের শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

তবে মন্ত্রিসভার রদবদল ও নতুন দায়িত্ব বণ্টনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তালিকা ও দায়িত্বে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।