মঙ্গল গ্রহে পা ছোঁয়ালো নাসার মহাকাশযান। একটি সর্বাধুনিক ল্যান্ডার ও রোভার ‘পারসিভের্যান্স’। প্রাণের সন্ধানে যা পরে চষে লাল গ্রহের মাটি। ইতিহাসে ঢুকে গেল ৪ জন ভারতীয় বংশোদ্ভূতের নাম।
বৃহস্পতিবার ভারতীয় সময় রাত দেড়টা থেকে দু’টোর মধ্যে ঐতিহাসিক ঘটনাটি ঘটছে।
যাদের মধ্যে দু’জন বাঙালি ও এক জন মহিলা। বেঙ্গালুরুর স্বাতী মোহন। ‘পারসিভের্যান্স’-এর গাইডেন্স, নেভিগেশন ও কন্ট্রোলস অপারেশন্স (জিএনঅ্যান্ডসি)-এর প্রধান।
বাকি ৩ জনের মধ্যে অন্যতম বেঙ্গালুরুর জে বব বলরাম। অন্য কোনও গ্রহে এ বার প্রথম যে হেলিকপ্টার ওড়াতে চলেছে বিশ্ব, সেই ইনজেনুইটি-র চিফ ইঞ্জিনিয়র।
বাঙ্গালী দুজনের মধ্যে একজন অনুভব দত্ত। যিনি মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অ্যারোডায়নামিক্স ও অ্যারোইলেকট্রিসিটি বিভাগের অধ্যাপক। তিন দশক আগেই লাল গ্রহে হেলিকপ্টার ওড়ানোর স্বপ্নটা দেখতে শুরু করেছিলেন যে মুষ্টিমেয় কয়েক জন, তাঁদের অন্যতম মহিষাদলের অনুভব।
আর একজন রয়েছেন বর্ধমানের সৌম্য দত্ত। ১৫টি মানুষ একে অন্যের উপর দাঁড়ালে যত উচ্চতা হয়, তেমনই একটি দৈত্যাকার প্যারাশুট নির্মাণ প্রকল্পের অন্যতম কারিগর তিনি। ওই প্যারাশুটে চেপেই মঙ্গলের বুকে নামবে নাসার ‘মার্স ২০২০ রোভার’ পারসিভের্যান্স আর ল্যান্ডার।




