× Banner
সর্বশেষ
গৌরনদীতে সাংবাদিকদের জন্য পিআইবি‘র প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ১৮ মে, ২০২৬
ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব

ভূমি ব্যবস্থাপনাকে ধাপে ধাপে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বলেছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, এ মন্ত্রণালয় নিয়ে মানুষের অনেক প্রত্যাশা। আমরা জানি এই পথ অনেক কঠিন। আমরা চেষ্টা করছি মানুষের সেবক হতে। তিনি আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সাংবাদিকগণ আমাদের সচেতন করবেন। কারণ আমরা সততা ও নিষ্ঠার সাথে দেশের সেবা করতে চাই।

ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ভূমিমন্ত্রী আজ এসব কথা বলেন।

ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, আমরা চেষ্টা করছি ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত এবং হয়রানি ছাড়া সেবা প্রদানের আমাদের যে প্রচেষ্টা এটাকে দৃশ্যমান করতে। আমারা জনগণকে যে সেবাগুলো প্রদান করছি অনেকে এটার ব্যাপারে সচেতন না; আমাদের চেষ্টা হচ্ছে এই ব্যাপারে তাদেরকে সচেতন করা। হয়রানি এবং দুর্নীতিরোধে আমরা স্বয়ংক্রিয় যে সেবাগুলো  দিচ্ছি তা এখনো প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে ঠিকমতো পৌঁছায় নাই। সিটি পর্যায়েও হয়তো অনেকে জানে না। সেটা জানানোর জন্যই সারা দেশব্যাপী আমাদের এমেলার আয়োজন।

সভাপতির বক্তৃতায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমিসেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইনে খতিয়ান ও মৌজা ম্যাপ প্রাপ্তি, ডাকযোগে ভূমিসেবা, ডিসিআর ফি প্রদানসহ বিভিন্ন ভূমিসেবা জনগণের নিকট সহজলভ্য করেছে। ফলে নাগরিকগণ ঘরে বসেই নির্ধারিত ‘ফি’ প্রদানের মাধ্যমে তাদের প্রত্যাশিত সেবা গ্রহণ করতে পারছে। ভূমিসেবা মেলা আয়োজনের মাধ্যমে জনগণ সেবা গ্রহণে উদ্বুদ্ধ হবে যা ভূমি ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে প্রতিটি উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ভূমি ভবন ঢাকায়  আগামী ১৯ থেকে ২১ মে ২০২৬ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজন করা হচ্ছে। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং ভূমিসেবা বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। এ বছরের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য বিষয় ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যত’।

মেলায় ভূমিসেবা বিষয়ক অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা, জনসচেতনতামূলক সেমিনার, ভূমি আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণমূলক কার্যক্রমের আয়োজন করা হবে। সাধারণ জনগণের মধ্যে ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক বুকলেট, লিফলেট ও স্টিকার বিতরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..