ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নেই। ‘ভাস্কর্য দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে।’ বলেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন।
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বেইলি রোডের নিজ বাসায় ডাকা সংবাদ সম্মেলনে তিনি দলের বর্তমান অবস্থা ও ভাস্কর্য ইস্যু নিয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
এই সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।




