‘ভারতের বিপক্ষে জিতবে বাংলাদেশ’

সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে নিজেদের শেষ দুই ম্যাচই কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। সেই পরীক্ষার প্রথম ধাপে আগামী ২ জুন ভারতের মোকাবিলায় নামবে বাংলাদেশ। ভারতের জিততে হলে নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে লাল-সবুজের দলকে। কিন্তু সেটা কতটা সম্ভব?

ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকারের মতে সেটা শুধু সম্ভবই নয়, তাঁর বিশ্বাস ভারতের বিপক্ষে জিতবে বাংলাদেশ। কিছুতেই ম্যাচের আগে নিজেদের নেতিবাচক ভাবছেন না এই বাঁহাতি ওপেনার। আফগানদের বিপক্ষে ম্যাচের পর বেশ কয়েকদিন ছুটি পেয়েছে টিম বাংলাদেশ। তাতে যে যার মতো সময় কাটাচ্ছেন। টিম হোটেলে আছেন শুধু মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক।

নিজেদের অবসরের মাঝে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন সৌম্য। জানালেন ভারতকে নিয়ে নিজেদের ভাবনার কথা, ‘ভারত আমাদের চেয়ে এগিয়ে আছে আমরা যদি এটা চিন্তা করে খেলতে নামি, তাহলে আগেই পিছিয়ে যাব। জেতার মানসিকতা নিয়ে নামতে হবে। আমরা এখনো সেমিফাইনালের দৌড়ে আছি। নেতিবাচক চিন্তা না করে যেভাবে খেলেছি, সেভাবে খেলতে পারলে ওদের সঙ্গে জেতা সম্ভব এবং আমরাই জিতব।’

শক্তিশালী ভারতকে ঠেকাতে নিজেদের পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার পক্ষে সৌম্য। ভারতের শক্তি ও দুর্বলতাগুলোর সুষ্ঠ পরিকল্পনা নিজেদের সাফল্যর চাবিকাঠি হবে বলে মনে করেন তিনি। তাঁর কথায়, ‘ওরা ভারত, আমরা বাংলাদেশ—এটাই মূল পার্থক্য। মাঠে গিয়ে যারা ভালো খেলবে, তারাই জিতবে। বড় টুর্নামেন্টে কেউ যদি নাম ধরে খেলতে যায়, তাহলে ব্যাকফুটে থাকতে হবে। ওদের শক্তি ও দুর্বল দিকগুলো নিয়ে পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে জিততে পারব।’

শেষ চারে যেতে শুধু নিজেদের শেষ দুই ম্যাচে জিতলেই হবে না, সেই সঙ্গে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের ওপর। সেক্ষেত্রে এখনই শেষ চারের চিন্তা এনে কোনো লাভ নেই। ওপেনার সৌম্য সরকারের মুখেও শোনা যায় একই কথা, ‘ আপাতত অন্যদের দলগুলো কে কী করছে সেটা না ভেবে নিজেদের কাজই মন দিয়ে করতে চাই। আসলে এখন কে কার সঙ্গে খেলবে, সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। ওটা আমরা পরিবর্তন করতে পারব না। আমরা আমাদের কাজটা করতে চাই, আর সেদিকেই মনোযোগ আমাদের।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।