× Banner
সর্বশেষ
ইরাক দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি – পানিসম্পদ মন্ত্রী অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা

ভারতীয় সেনাকে শিরশ্ছেদ করল পাকিস্তান

admin
হালনাগাদ: বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬

নিউজ ডেস্কঃ  পাকিস্তানি সেনারা ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের নিয়ন্ত্রণরেখা (এলওসি) অতিক্রম করে এক ভারতীয় সেনাকে শিরশ্ছেদসহ তিনজনকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ, পাকিস্তানি কমান্ডোরা কাশ্মীরের মাছিলে এলওসি অতিক্রম করে এই হত্যাকাণ্ড চালিয়েছে। অনুপ্রবেশকারীরা পাকিস্তানের বিশেষ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার অ্যাকশন টিমের সদস্য।

ভারতের দাবি, মাছিল এলাকায় ভারত ও পাকিস্তানের সীমান্ত পোস্টগুলো খুব কাছে। সেখানকার এবড়োখেবড়ো জমি ও ঘন জঙ্গলের সুবিধা নিয়েছে পাকিস্তানি সেনারা।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ‘এ ধরনের কাপুরুষতার উচিত জবাব পাবে পাকিস্তান।’ তবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বিষয়টি ‘বানোয়াট’ ও ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।

এর আগে অক্টোবরে এক সেনাকে শিরশ্ছেদের অভিযোগ করে ভারত। সেবার দাবি তোলা হয়, ভারতীয় সেনা মান্দিপ সিংকে শিরশ্ছেদ করে হত্যা করে পাকিস্তানি সেনারা।

চলতি বছরের সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী পরিচালিত সার্জিক্যাল স্ট্রাইকের (নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত) পর থেকেই ভারত-পাকিস্তানের সীমান্ত উত্তপ্ত হয়ে ওঠে। এর পর থেকেই পাকিস্তানের সঙ্গে বিভিন্ন সংঘর্ষে ১৮ ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছে বলে জানায় ভারত। এ ছাড়া ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ২৯ পাকিস্তানি সেনাকে হত্যা করা হয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..