আঃজলিল, শার্শা যশোর সংবাদদাতাঃ যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে শুক্রবার গভীর রাতে শার্শা থানা পুলিশ ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ওবাইদুর রহমান নামে এক যুবককে আটক করেছে।
আটককৃত যুবক শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের শাজাহান কাজীর ছেলে। পুলিশ জানায় শার্শা থানার এ এস আই পিকুল হোসেন ও এ এস আই আবু বকর সিদ্দক গোপন খবরের ভিত্তিতে বাগআঁচড়া বাজারের পাকা রাস্তার ওপর থেকে ওবায়দুর রহমান কে আটক করে। পরে তল্লাশী করে তার কাছে ২৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এ ব্যাপারে তাহার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে যশোর কোর্ট আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।



