× Banner
সর্বশেষ
যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড

মোহাম্মদ আব্দুর রহিম

ব্র্যাক ব্যাংক ‘তারা’র গ্রাহকরা দ্যা বডি শপ-এ পাবেন বিশেষ ডিসকাউন্ট

Kishori
হালনাগাদ: রবিবার, ১ অক্টোবর, ২০২৩
দ্যা বডি শপ-এ পাবেন বিশেষ ডিসকাউন্ট

‘তারা’ গ্রাহকদের জন্য বিশেষ ডিসকাউন্ট প্রদান করতে ব্র্যাক ব্যাংক সম্প্রতি দ্যা বডি শপ-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির অধীনে, ‘তারা’ কার্ডধারীরা ন্যূনতম ৫,০০০ টাকার কেনাকাটা করলেই পাবেন দ্যা বডি শপ-এর সমস্ত পণ্যের উপর ১৫% ছাড় উপভোগের সুযোগ। অফারটি শুরু হবে অক্টোবর ২০২৩ থেকে।

প্রসাধনী ব্র্যান্ড দ্যা বডি শপ যাত্রা শুরু করেছিল ব্রিটেনে। দ্য বডি শপ-এর রয়েছে স্কিনকেয়ার, বাথ অ্যান্ড বডি, কসমেটিকস, হেয়ার, ফ্র্যাগরেন্স, গিফটস, এক্সেসরিজ-সহ অনেক বিস্তৃত পণ্যের সমাহার। ১০০% উদ্ভিজ্জ উপাদানে তৈরি এই প্রোডাক্ট বানানোর সময় কোনো প্রাণীর কোন ক্ষতি করা হয় না। এছাড়াও, ‘লাভ ইওর বডি ক্লাব’ নামে পরিচিত দ্যা বডি শপ বাংলাদেশ-এর একটি অনন্য রিওয়ার্ড প্রোগ্রামের সদস্য হতে পারবেন ‘তারা’ গ্রাহকেরা। বাংলাদেশে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এবং গুলশান ইউনিমার্ট-এ বডি শপ-এর তিনটি ফ্ল্যাগশিপ রিটেইল স্টোর রয়েছে।

২৫ সেপ্টেম্বর ২০২৩ ঢাকায় ব্র্যাক ব্যাংক-এর হেড অফিসে আয়োজিত দ্যা বডি শপ-এর সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর হেড অব ‘তারা’ অ্যান্ড আগামী প্রোডাক্টস মেহরুবা রেজা, হেড অব অ্যালায়েন্স আশরাফুল আলম এবং দ্যা বডি শপ বাংলাদেশ-এর সিনিয়র ম্যানেজার অপারেশনস আব্দুল মোহাইমেন সুমন-সহ উভয় সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

একটি মূল্যবোধ-ভিত্তিক ব্যাংক হিসেবে খ্যাত ব্র্যাক ব্যাংক বিশ্বাস করে— নির্ভেজাল পণ্যের নিশ্চয়তা দেওয়া এই স্বনামধন্য প্রসাধনী এবং স্কিনকেয়ার ব্র্যান্ডের সাথে পার্টনারশিপ ব্যাংকের ভাবমূর্তিকে আরও উন্নত করবে। এই ধরনের একটি বিখ্যাত ব্র্যান্ডের সাথে ব্র্যাক ব্যাংক-এর এই পার্টনারশিপের মাধ্যমে বিশেষ সেগমেন্টের জন্য চমৎকার সব অফার প্রবর্তনের পাশাপাশি ভবিষ্যতে গ্রাহকদের জন্য আরও বেশি লাভজনক অফার প্রদানের সুযোগ নিয়ে আসবে।


এ ক্যটাগরির আরো খবর..