× Banner
সর্বশেষ
গৌরনদীতে সাংবাদিকদের জন্য পিআইবি‘র প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

শার্শা প্রতিনিধি

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১

ACP
হালনাগাদ: শুক্রবার, ২২ মে, ২০২৬
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২২ মে) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির আওতাধীন বেনাপোল বিওপি, আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন যশোরের বাঘারপাড়া উপজেলার ক্ষেত্রপালা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে বদরুজ্জামান।
বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে এক চোরাচালানীসহ ভারতীয় ৭৫টি শাড়ি, ১টি কম্বল, ১৩ কেজি জিরা, ৯৯ কেজি ফুসকা, ১৫ দশমিক ৫ কেজি কিসমিস, ১৫ প্যাকেট সন পাপড়ী, ১০৮টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ৪৫টি আমের চাটনি, ৪ হাজার ১৮৭টি চকলেট এবং ২ হাজার ২১২টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৯৫ হাজার ৪৫ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..