× Banner
সর্বশেষ
বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড় সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট

বেনাপোল বন্দরে শ্রমিক বিক্ষোভে পণ্যখালাস বন্ধ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের বেনাপোল স্থলবন্দরে দুই শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে বন্দর সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এতে বন্দর এলাকায় যানবাহন চলাচল ও পণ্য খালাস বন্ধ রয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ হয়ে যায়।
স্থানীয় লোকজন জানান, বেনাপোল বন্দরে শ্রমিকদের দুটি গ্রুপ রয়েছে। তবে টেন্ডারে পরিবর্তন হওয়ায় একটি গ্রুপ এখন বন্দরে কাজ করছে। আজকালের মধ্যে নতুন টেন্ডার হবে। এনিয়ে বেশ কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
সকালে বেনাপোল বন্দর এলাকায় পণ্য খালাস করছিল শ্রমিকরা। এসময় দুর্বৃত্তরা টেন্ডার সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে তাদের ওপর হামলা চালায়। এতে দুই শ্রমিক গুরুতর জখম হয়। শ্রমিক নেতারা বিষয়টি জানতে ঘটনাস্থলে গেলে তাদের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে দুর্বৃত্তরা।
প্রভাব বিস্তার করতে একটি পক্ষ বেনাপোল বাজার ও তালশারি মোড়ে তিনটি শক্তিশালী বোমার বিষ্ফোরণ ঘটায় বলেও জানিয়েছেন তারা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ‘আন্দোলরত শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। অপরাধীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে বলা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।’
তিনি বলেন,‘অবরোধ তুলে নেবে বলে শ্রমিকরা আমাকে আশ্বসত্ করেছে। আশা করছি, কিছুক্ষণের মধ্যেই বন্দরের কার্যক্রম শুরু হবে।


এ ক্যটাগরির আরো খবর..