× Banner
সর্বশেষ
বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন বিদ্যালয়ের চুরি করা সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর, সঙ্গে ঝুলছে চিরকুট ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার “কৃষি কার্ড” কৃষি খাতকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে – কৃষিমন্ত্রী ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেনাপোল নোম্যান্সল্যান্ড নির্মান ব্যয়ের হিসাব দিচ্ছে না ঠিকাদার

admin
হালনাগাদ: সোমবার, ২ জানুয়ারী, ২০১৭

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল নোম্যান্সল্যান্ডে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক গ্যালারি নির্মাান এর নির্মান সামগ্রী অত্যান্ত নি¤œ মানের বলে অভিযোগ করেছে স্থানীয় সাধারন জনগন। নির্মান সামগ্রী  ইট বালু, সিমেন্ট খোয়া ভালো মানের না হওয়ায় এলাকায় ব্যাপক গুঞ্জন ছড়িয়েছে।

ঢাকার ঠিকাদার প্রতিষ্ঠান ডিজাইন ভিশন এ্যাসোসিয়েশন লি: বেনাপোল নোম্যান্সল্যান্ডে ভারতের পেট্রাপোল নোম্যান্সল্যান্ডের  গ্যালারির বিপরীত দিকে কাজটি করছে। সাধারন আসন হবে ৩০০ আর ভিআইপি গ্যালারির আসন সংখ্যা হবে ২০ টি। বার বার ঠিকাদার প্রতিষ্ঠান এর দেখাশুনার দায়িত্বে থাকা সুপারভাইজার এবং ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনের সাথে যোগাযোগ করা হলে ও কত টাকার কাজ তারা বলতে চাচ্ছে না। এ বিষয় তারা পুরোপুরি মুখ বন্ধ রেখেছে। তারা বলে এটা কত টাকা ব্যায়ে নির্মিত হবে তা আমাদের প্রতিষ্ঠানের মালিক জানে।

মালিকের মোবাইল নাম্বার চাইলে মোয়াজ্জেম হোসেন জানান, তিনি এখন বিদেশে আছে। এরপর ডিজাইন ভিশন এর ঢাকা অফিসে ০২৯৮৫৩৭৯১ ফোন করলে তারা জানায় এটা আমাদের ইন্টারনাল ব্যাপার এটা তো জানানো যাবে না।

নোম্যান্সল্যান্ডে ৭ ফূট খননে যে ঢালাই দেওয়া হচ্ছে তাতে সিমেন্ট বালু খোয়া অত্যান্ত নি¤œ মানের। অপরদিকে সম্প্রতি ভারতের গ্যালারির কাজ শেষ করে তারা সেটা ব্যবহার করে বসছে সে গ্যালারি নির্মিত হয়েছে অত্যান্ত ভালো মানের পন্য সামগ্রী দিয়ে যা ১/২শ” বছরে কিছু হবে না বলে সাধারন লোকের অভিমত। অথচ বাংলাদেশ অংশে তার চেয়ে অত্যাধুনিক এবং ধারন ক্ষমতা কয়েকগুন বেশী গ্যালারি নির্মাানের কাজ চলছে নিম্ন মানের নির্মান সামগ্রী দিয়ে।

 এ ব্যাপারে ২৬ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলামকে কতটাকা ব্যায়ে গ্যালারি নির্মান হচ্ছে জানতে চাইলে তিনি বলতে পারেন না বলে জানান। গ্যালারি নির্মানের কাজ গত ১৪/১২/১৬ ইং তারিখে শুরু হয়েছে। এ কাজ একটানা ৪ মাস চলবে এরপর উদ্ভোধন হবে বলে জানান ঠিকাদার প্রতিষ্ঠান সুপারভাইজার এসএম স্বপন।


এ ক্যটাগরির আরো খবর..