বেনাপোলে ১৮ বোতল মদ উদ্ধার

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল চেকপোষ্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ১৮ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোন মাদক ব্যাবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি সদসস্যরা।

আজ বুধবার সন্ধ্যায় এ মদ উদ্ধার হয়।

বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েক রহমান জানান, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি তল্লাশি করে তার ভিতর থেকে ১৮ টি ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ পাওয়া যায়। উদ্ধারকৃত মদ গুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।