বেনাপোলে দিনমজুর দুঃখু মিয়াকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন 

বেনাপোলে দিনমজুর দুঃখু মিয়াকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন 
যশোরের বেনাপোল ছোট আঁচড়া গ্রামের ইসমাইলের ছেলে দুঃখু মিয়া ওরফে দুখে (৩০) নামে এক দিনমজুর মটরসাইকেল এক্সিডেন্ট করে মারাত্মক আহত হয়ে বাঁগআচড়া শাশীকো সদর হসপিটালে ভর্তি রয়েছেন।
রবিবার (১৪ আগস্ট) বাগআঁচড়ায় একটি বাড়িতে কাজ শেষে ফেরার পথে চালতেবেড়িয়া বাজারে ভ্যান ও মোটরসাইকেলের সাথে সংঘর্ষে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত বাঁগআচড়া শাশীকো সদর হসপিটালে নিয়ে ভর্তি করেন। এই এক্সিডেন্টে তার মাথায় ও বুকে আঘাত পায়।
দুখের মা আকলিমা বেগম বলেন, ছেলের চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। কিন্তু সে একজন দিনমুজর, তাই এত টাকা খরচ করার মত সামর্থ আমাদের নেই। তিনি সমাজের সম্পদশালীদের কাছে তার ছেলের জন্য সাহায্য কামনা করেন।
এলাকাবাসী ইদ্রিস আলী ইদু বলেন, দুঃখের পরিবারে সে একাই আয়ের উপার্জনশীল ব্যক্তি। তার কিছু হলে তার পরিবার পথে বসবে। তাই আপনাদের কাছে আমার আবেদন যে যা পারেন তাকে বাঁচাতে সাহায্য করেন।
এলাকাবাসী কুতুব উদ্দিন বলেন, দুখের চিকিৎসার জন্য প্রতিদিন ১৫ হাজার টাকা খরচ হচ্ছে। আমরা গ্রামে গ্রামে টাকা তুলছি, কিন্তু পতিদিন এতো টাকা তোলা সম্ভব হচ্ছে না। তাই সবাই মিলে যদি এগিয়ে আসি তাহলে দুখেকে বাঁচানো সম্ভব হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।