বেনাপোলে ডলার-ভারতীয় রুপি সহ পাসপোর্ট যাত্রী আটক

বেনাপোলে ডলার-ভারতীয় রুপি সহ পাসপোর্ট যাত্রী আটক
যশোরের বেনাপোলে ৯০ হাজার ইউএস ডলার, ভারতীয় ১হাজার ৬১০ রুপি ও ৩২ হাজার ৪৮০ টাকা সহ মো. মানিক মিয়া (৩৭) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি সদস্যরা।
বুধবার সকাল ৭টার সময় বেনাপোল আইসিপি স্ক্যানিং রুম তাকে আটক করা হয়। আটক পাসপোর্ট যাত্রী মানিক মিয়া কিশোরগঞ্জ জেলার আব্দুল্লাহপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে।
বিজিবি জানায়, ডলারের বড় একটি চালান ভারত থেকে বাংলাদেশে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি স্ক্যানিং রুম হতে এক পাসপোর্ট যাত্রীর ব্লেন্ডার মেশিনের ভেতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৯০,০০০ ইউএস ডলার, ভারতীয় ১,৬১০ রুপি এবং বাংলাদেশী নগদ ৩২,৪৮০ টাকাসহ মানিক মিয়াকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইউএস ডলার, ভারতীয় রুপি ও বাংলাদেশী টাকাসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।