বেনাপোলে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম এর ত্রি-বার্ষিক সম্মেলন

স্টাফ রিপোর্টার বেনাপোল : রবিবার ২৪শে ডিসেম্বর  বিকাল ৪ টার সময় শার্শার বেনাপোল পুটখালী  হাইস্কুল  মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ সাংস্কৃতিক ফোরাম ( আসাফো) এর ত্রি-বার্ষিক সম্মেলনে  ৫নং পুটখালী ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল গফফার সরদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক দেশ শ্রেষ্ঠ বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, তিনি বলেন ,জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এই ডিসেম্বর মাসে আমরা স্বাধীন পতাকা পেয়েছি।

তিনি পুটখালী বাসীকে আগামী নিবার্চনে আওয়ামীলীগকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।শার্শার প্রত্যেকটি স্থানে শেখ আফিল উদ্দীন জামায়াত,বিএনপি, সন্ত্রাসীদের দলে ভিড়িয়েছেন, অনেক ত্যাগী নেতাদের সন্ত্রাসী দ্বারা হত্যা করেছেন।তিনি নেতাকর্মীদের সব ভুলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগের ছায়াতলে আসার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ দৌলা সরদার অলোক, যশোর্ জেলা আওয়ামীলীগ সদস্য আঃ মান্নান মিন্নু , বেনাপোল পৌর আওয়ামীলীগ ( ভা:)আহ্বায়ক আহসান উল্ল্যাহ মাষ্টার, শার্শা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আবুল হোসেন বাবলু, শার্শা উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াছ আযম, যুগ্ম সম্পাদক ফজলুল হক বকুল, দপ্তর সম্পাদক আজিবর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক কবির উদ্দীন তোতা, শার্শা  উপজেলা সাংস্কৃতিক ফোরামের আহবায়ক এমদাদুল হক বকুল, শার্শা উপজেলার যুবলীগের আহ্বায়ক মোঃ সাইদুজ্জামান বিটন,বেনাপোল পৌর প্যানেল মেয়র শাহাবুদ্দীন মন্টু, কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর রাশেদুজ্জামান রাশেদ,শারমীন আক্তার ,উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আকুল হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান লিটন,নাসির হোসেন,রাশেদ খান মেনন,জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক  দ্বিন ইসলাম, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আছাদুজ্জামান তনি, বাপ্পি প্রমুখ।

এ সময় প্রধান অতিথির উপস্থিতিতে আওয়ামীলীগ সাংস্কৃতিক ফোরাম এর ( আসাফো)  শার্শা পুটখালী  ইউনিয়নের আসাফোর বার্ষিক সম্মেলনের ৫২ সদস্য বিশিষ্ট নবগঠিত মুল কমিটির সভাপতি মোঃ আঃ কাদের মোড়ল ,সাধারন সম্পাদক মোঃ শাহাজামাল সাজু , সাংগাঠনিক সম্পাদক মোঃ মাহবুর রহমান কে  ঘোষনা করেন উপজেলা সাংস্কৃতিক ফোরামের আহবায়ক এমদাদুল হক বকুল,

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।