আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে বেনাপোলকে আধুনিক, পরিচ্ছন্ন ও আন্তর্জাতিক মানের সীমান্ত শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে ব্যাপক গণসংযোগ করছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদা।
শুক্রবার (২১ আগস্ট) বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজ গ্রাম-দুর্গাপুর এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন তিনি।
এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে জয়ী হলে পৌরসভার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদা যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদা বলেন, বেনাপোল দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দরনগরী। এই শহরকে মাদক, দুর্নীতি ও অপরাধমুক্ত করে আধুনিক, পরিচ্ছন্ন ও আন্তর্জাতিক মানের সীমান্ত শহর হিসেবে গড়ে তুলতে চান তিনি। পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত নগরায়ণ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার কথাও জানান তিনি।
গণসংযোগে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, সদস্য অজয় পাল, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা রেজাউল ইসলাম রেজা, মনির হোসেন ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




