× Banner
সর্বশেষ
‘প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলছে’ সার্কের মহাসচিব গোলাম সারওয়ারের ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন শিক্ষার্থীদের এবার শাহবাগ মোড় অবরোধ, যানজটে ভোগান্তি মানুষের ইটভাটায় কোনোভাবেই কাঠ পোড়ানো যাবে না – পরিবেশমন্ত্রী শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর জোর প্রতিমন্ত্রীর জুলাই শহিদদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়ে করলেন জনপ্রিয় প্লেব্যাক গায়িকা নেহা কাক্কর

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
বিয়ে করলেন নেহা কাক্কর

বেশ কিছুদিন গুঞ্জনের পর অবশেষে বিয়ে করলেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা নেহা কাক্কর।

শনিবার (২৪ অক্টোবর) দিল্লির একটি গুরুদুয়ারায় গায়ক রোহানপ্রীত সিংয়ের সঙ্গে নেহার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেহা ও রোহানপ্রীতের বিয়ের একটি ভিডিও প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়, আনন্দ কারাজের (শিখ রীতিতে বিয়ে) বিভিন্ন রীতি পালন করছেন এই জুটি। এই সময় তাদের পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) এই জুটির মেহেদি ও হলুদ অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। একটি ছবিতে দেখা যায়, নেহা তার হাতে মেহেদি দিচ্ছেন। পাশাপাশি হলুদ অনুষ্ঠানের একটি গ্রুপ ছবিও ছিল।

নেহা ও রোহানপ্রীতের বিয়ের গুঞ্জন উড়ছিল বেশি কিছুদিন। কিন্তু এটি নিয়ে দ্বিধায় ছিলেন ভক্তরা। তাছাড়া সম্প্রতি রোহান ও নেহার একটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। সবাই ধারণা করেন, এটি মিউজিক ভিডিও প্রচারের একটি অংশ। কারণ এর আগে গায়ক-অভিনেতা আদিত্য নারায়ণের সঙ্গে এই গায়িকার বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু পরবর্তী জানা যায় এটি গুঞ্জন ছাড়া কিছুই নয়।


এ ক্যটাগরির আরো খবর..