কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা

কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা

কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানা যায়নি।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজার-সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ বিমানবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানিয়েছে আইএসপিআর।

তবে স্থানীয়রা জানান, বিমানবাহিনীর ঘাঁটি কক্সবাজার-সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।