কেন্দ্রীয় অফিসের সামনে সমাবেশ করার অনুমতি পেলো বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সমাবেশ করবে দলটি।  বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, আজ রোববার (২৪ নভেম্বর) সকালে সমাবেশের জন্য পুলিশের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়েছে। আমরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের অথবা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমিত চেয়েছি। তারা নয়াপল্টনে পার্টি অফিসের সামনে সমাবেশ করার অনুমিত দিয়েছে। দুপুর দুইটা থেকে আমাদের সমাবেশ শুরু হবে।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গেল শনিবার সমাবেশ করার কথা ছিল বিএনপির। পুলিশের অনুমতি না থাকায় দলটি সেদিন সমাবেশ করতে পারেনি। গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রোববার সমাবেশ করার ঘোষণা দেন রুহুল কবির রিজভী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।