বাগেরহাটে মোরেলগঞ্জে শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার(বাগেরহাট): বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার প্রতিবন্ধী  শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এসব হুইল চেয়ার বিতরণ করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রানালয় কর্তৃক বরাদ্ধকৃত হুইল চেয়ার ১১০ নং এস বহুরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র পরশ শেখ (৯), ২২২নং দক্ষিণ জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যলয়ের ৫ম শ্রেনীর ছাত্রী সনিয়া আক্তার (১১), ১৮২ নং বারইখালী সুতালড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী মারিয়া আক্তার (৭) ও ২২৫ নং জোমাদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী ফাহমিদা আক্তার মৌ (৭)কে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, সহকারি শিক্ষা কর্মকর্তা অসীম কুমার সরকার সহ অভিভাবক ও শিক্ষকবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।