রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে নির্বাচনী অনিয়মের কারণে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে কমিশন।
আজ বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন কমিশনের উপসচিব ফরহাদ আহাম্মদ খান।
আগামী শনিবার ওই ১৬টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কমিশনের উপসচিব ফরহাদ আহাম্মদ খান জানান, কমিশনের নির্দেশনা অনুযায়ী রাজশাহীর বাগমারার ১৬ ইউপির নির্বাচন স্থগিত ও শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের জন্য বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে।