বাংলায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা-গুলি

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বারবার উত্তপ্ত হয়েছে উত্তর চব্বিশ পরগণার  ভাটপাড়া, কাঁকিনাড়া সহ একাধিক এলাকা। বোমা কিংবা গুলি ভাটপাড়ার রোজকার ব্যাপার হয়ে গিয়েছে। তবে এইবার অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় বুধবার রাতে আতঙ্ক ছড়িয়েছে ভাটপাড়ায়।

মেঘনা মোড় থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সাংসদের বাড়ি লক্ষ্য করে গুলি চালালো অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। অর্জুন সিংয়ের ভাইপো তথা ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান সৌরভ সিং দাবি করেছেন, এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সঞ্জয় সিং, প্রমোদ সিং, নবনীত সিং এবং রঞ্জিত সিং। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলও।

এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন হয়েছে বিশাল পুলিশবাহিনী। নামানো হয়েছে র‍্যাফ এবং কমব্যাট ফোর্সও। আক্রমণকারীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মার নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়।

সংসদের অধিবেশনের কারণে এখন দিল্লিতে আছেন অর্জুন সিং। কিন্তু তাঁর জগদ্দলের বাসভবন ‘মজদুর ভবন’-এ পরিবারের অনেকে থাকেন। সম্প্রতি ওই বাড়ির নিরাপত্তায় মোতায়েন হয়েছে সিআইএসএফ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।