× Banner
সর্বশেষ
বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড় সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট

বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় পাথর শ্রমিকের মৃত্যু

Kishori
হালনাগাদ: বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় জমিরুল ইসলাম (৪৫) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।  বিকালে বাংলাবান্ধা স্থলবন্দরের দোয়েল স্কেল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জমিরুল ইসলাম পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দিঘলগাঁও এলাকার আজিজুল ইসলামের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন দুপুরে জমিরুল ইসলাম ট্রাকে পাথর লোড করে নামার সময় ভারতীয় একটি পাথরের ট্রাক জমিরুল ইসলামকে চাপা দেয়। এ সময় সে গুরুতর আহত হলে, তাকে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার আবুল বাসার জানায়, হাসপাতালে আনার আগেই জমিরুল ইসলামের মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..