× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে : অ্যাঞ্জেলিনা জোলি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯

রোহিঙ্গাদেরও মিয়ানমারের নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার আছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক কমিশনের (ইউএনএইচসিআর) বিশেষ দূত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কুতুপালংয়ের ক্যাম্প-৫ এ এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জোলি আরও বলেন, বাংলাদেশে এসে রোহিঙ্গারা নিবন্ধিত হওয়ার সুযোগ পেয়েছে। যা তারা নিজের দেশ মিয়ানমারে পায়নি।

রোহিঙ্গা শরণার্থী শিশুদের শিক্ষার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান অ্যাঞ্জেলিনা জোলি।

বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, এতোগুলো মানুষকে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভবতার পরিচয় দিয়েছেন।

গতকাল সোমবার সকাল সাড়ে দশটার দিকে একটি বেসরকারি বিমানে করে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছেন এই হলিউড অভিনেত্রী। সেখান থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কক্সবাজারের ইনানিতে একটি হোটেলে উঠেন। সেখান থেকে তিনি চলে যান টেকনাফের চাকমারকুল শরণার্থী শিবিরে।

অ্যাঞ্জেলিনা জোলি জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’র বিশেষ দূত হিসেবে চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন।


এ ক্যটাগরির আরো খবর..