× Banner
সর্বশেষ
আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ডাচ আইটি কোম্পানি

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মার্চ, ২০১৬

তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে বাংলাদেশের সুযোগ-সুবিধা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে এদেশের আইটি কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারিভিত্তিক কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ডাচ আইটি কোম্পানিগুলো।

বৃহস্পতিবার (২৪ মার্চ) নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (২২ মার্চ) দেশটির রাজধানী অ্যামস্টারডামে আয়োজিত এক সেমিনারে তারা এই আগ্রহের কথা জানান।

উন্নয়নশীল বিভিন্ন দেশ থেকে আমদানি বাড়াতে ডাচ সরকারি প্রতিষ্ঠান সিবিআই, আইটি বিষয়ক প্রতিষ্ঠান জিপিআই কনসালটেন্সি (GPI Consultancy), ফার্স্ট লাইফ. নেট (Firstlife.net) এবং আইকানেক্ট টেক (iconnect-tech) সেমিনারটির আয়োজন করে।

সেমিনারে ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড, ব্রেইন স্টেশন-২৩, নাসসেনিয়া লিমিটেড এবং ইমপালস (বাংলাদেশ) লিমিটেড নামে বাংলাদেশের চারটি কোম্পানি অংশ নেয়। কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা তাদের বক্তব্যে আইটি খাতে বাংলাদেশের সামর্থ্য, সম্ভাবনা, আউটসোর্সিং সুবিধা ইত্যাদি বিষয় তুলে ধরেন। যা ডাচ ব্যবসায়ীদের পারস্পরিক সমৃদ্ধি নীতিতে বাংলাদেশে ব্যবসা করার আগ্রহ সৃষ্টি হয়।

নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল সেমিনারে উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনের রূপকল্প তুলে ধরার পাশাপাশি ডিজিটালাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির চিত্রও তুলে ধরেন।

আইটি খাতে সরকারের প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা এবং চীন ও ভারতের মধ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান তুলে ধরে ডাচ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগেরও আহ্বান জানান তিনি।

 


এ ক্যটাগরির আরো খবর..