বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে পাকিস্তানপ্রেমীরা -বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক

বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে পাকিস্তানপ্রেমীরা -বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক

স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব যারা বিশ্বাস করে না। দেশের উন্নয়ন ও অগ্রগতি যাদের রক্তক্ষরন ঘটায় তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার নানামুখী ষড়যন্ত্র করছে। রাজনৈতিক আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছে। বলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক।

২১ নভেম্বর ( মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ঐতিহাসিক আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত,জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, জাতীয় বীর কর্নেল ( অব:) শওকত আলীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন বরেণ্য রাজনীতিবিদ শওকত আলী ছিলেন বহুবিধ প্রতিভার অধিকারী, তিনি ঘনিষ্ট সহচর হিসেবে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের প্রতি একাত্ম ছিলেন। তাই বাংলাদেশের ইতিহাসে কর্নেল শওকত অমর হয়ে থাকবেন।

 বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব) শওকত আলীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, ঢাকা মহানগরের সভাপতি মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে এ স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয় বীর কর্নেল শওকত আলী স্মৃতি পরিষদের উপদেষ্টা মাজেদা শওকত আলী।

বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, কর্নেল( অব:) শওকত আলীর পুত্র ডা. খালিদ শওকত আলী, , মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব মো. হাসানুজ্জামান, সাংগঠনিক সচিব মাহামুদুর রহমান খোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।