× Banner
সর্বশেষ
৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: 

বর্ষিয়ান আলেম মাওলানা আশরাফ আলীর কবর জিয়ারত করলেন এমপি লাবু চৌধুরী

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
labu chowdhury

মাওলানা সামচুল হক ফরিদপুরী (রঃ) এর খলিফা, দক্ষিণ বঙ্গের বর্ষীয়ান আলেম মাওলানা আশরাফ আলী সাহেবের কবর জিয়ারত করলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বাহিরদিয়া নতুন মাদরাসার পাশে মরহুমের কবর জিয়ারত করেন তিনি।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে এসময় দোয়া পরিচালনা করেন মরহুমের মেঝছেলে, বাহিরদিয়া নতুন মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মেছবাহুল হক।
এসময় সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সংসদ সদস্যর ব্যক্তিগত কর্মকর্তা বেনজির আহমেদ রায়হান, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, স্বেচ্ছোসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেনসহ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে গত  (২১ শে এপ্রিল) তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৪ বছর। মরহুমের ছেলে তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..