× Banner
সর্বশেষ
কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী

বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭

জব ডেস্কঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত স্মারকের ছাড়পত্র অনুযায়ী বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তৃতীয় শ্রেণির তিন ধরনের পদে ১৫ জনকে অস্থায়ীভাবে এ নিয়োগ দেওয়া হবে। শুধু বরিশাল জেলার স্থায়ী বাসিন্দারা পদগুলোতে আবেদন করার সুযোগ পাবেন।

পদসমূহ

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে পাঁচজন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ছয়জন এবং অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক পদে চারজনসহ মোট ১৫ জনকে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পদগুলোতে আবেদন করার সুযোগ পাবেন। পাশাপাশি কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রিতে দক্ষ হতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত গতিতে বাংলা ও ইংরেজি টাইপ করার সক্ষমতা থাকতে হবে।

বয়স

আগামী ১০ মার্চ, ২০১৭ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।

বেতন

নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের পদমর্যাদা অনুযায়ী বেতন দেওয়া হবে প্রতি মাসে নয় হাজার ৩০০ থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া

জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত ফরমটি পাওয়া যাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd) এবং বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ে। আবেদনপত্রের সঙ্গে দুই কপি ছবিসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। আবেদনপত্র ‘জেলা প্রশাসক, বরিশাল’ বরাবর সরকারি ডাকযোগে আগামী ১০ মার্চ, ২০১৭ পর্যন্ত অফিস চলাকালীন পাঠাতে হবে।

বিস্তারিত দেখুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে :

বারিশালে চাকুরি


এ ক্যটাগরির আরো খবর..