× Banner
সর্বশেষ
মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুই গবাদি পশুর মৃত্যু ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল ঢাকাকে ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরামের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের বিবৃতি  শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

বয়স কমানোর থেরাপি! ৩৫ কোটি টাকার জালিয়াতি উত্তরপ্রদেশে

ACP
হালনাগাদ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
বয়স কমানোর থেরাপি! ৩৫ কোটি টাকার জালিয়াতি উত্তরপ্রদেশে

বয়স পেরিয়ে গেলেও  তারুণ্যের আকাঙ্ক্ষা তাড়া করে ফেরে অনেককেই। সেই সুযোগকে কাজে লাগিয়েই এবার প্রতারণার চমকদার ফাঁদ পেতেছিলেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কানপুরের এক দম্পতি- রাজীব ও রশ্মি দুবে। দু’জনে মিলে সম্প্রতি একটি থেরাপি সেন্টার খোলে কানপুরে।

সেটাই এই কোটি কোটি টাকার জালিয়াতির এপিসেন্টার। এই থেরাপি সেন্টার মূলত বয়স কমানোর। দম্পতি দাবি করে, ইসরাইল থেকে একটি মেশিন এনেছেন তারা। টাইম মেশিন। যার ব্যবহারে ৬০ বছরের মানুষকেও ২৫-এর মতো দেখতে লাগবে। অক্সিজেন থেরাপির মাধ্যমে নাকি কমিয়ে ফেলা যাবে বার্ধক্য। তারা নাকি এও দাবি করে, দূষণের জন্য দ্রুত বাড়ছে সকলের বয়স। তাই বয়স থামিয়ে দেওয়া যেতে পারে শুধুমাত্র অক্সিজেন থেরাপির মাধ্যমে।

কীভাবে? তার নেপথ্যে রয়েছে নাকি ইসরায়েলে তৈরি এই  বিশেষ টাইম মেশিন। সেই মেশিনে একবার ঢুকলেই ফিরে আসবে হারানো যৌবন। ধীরে ধীরে সেই ফাঁদে পা দেন বহু বৃদ্ধ-বৃদ্ধা। রেণু সিং নামে এক বয়স্ক নারী  পুলিশের কাছে অভিযোগ করেন, দিনের পর দিন তাকে প্রতারণা করে মোট ১০ লাখ ৭৫ হাজার টাকা লুট করা হয়েছে।

তিনি বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে ৩৫ কোটি টাকার জালিয়াতি হয়েছে এভাবেই। অভিযুক্ত দম্পতি বর্তমানে পলাতক। দোষীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

পুলিশ জানিয়েছে, তারা এই থেরাপির জন্য ৬ হাজার থেকে ৯০ হাজার পর্যন্ত চার্জ দাবি করেছে। রিওয়ার্ড সিস্টেমও রাখা ছিল এটায়। প্রতারক দম্পতির লক্ষ্য ছিল সেই সমস্ত বয়স্করা, যারা বার্ধক্যে পৌঁছেও যৌবন ফিরে পাওয়ার আকাঙ্খায় আকুল। তাদের কাছে পৌঁছে যেত আকর্ষণীয় মেসেজ-চোখে-মুখে আর থাকবে না বার্ধক্যের ছাপ। ৬৫ বছরের বৃদ্ধ হয়ে উঠবেন ২৫ বছরের যুবক।


এ ক্যটাগরির আরো খবর..