× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘন্টায় দুই কোটি টাকারও বেশি টোল আদায়ের রেকর্ড

admin
হালনাগাদ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটির নির্মাণ কাজ শেষ হয় ১৯৯৮ সালে। সেতুটি যমুনা নদীর পূর্ব তীরের ভূঞাপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গের ২৫টি জেলাকে রাজধানীর সাথে সংযুক্ত করে।

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই সেতুতে গত ২৪ ঘন্টায় বেশি টোল আদায়ের রেকর্ড তৈরি হয়েছে। পাশাপাশি তৈরি হয়েছে ২৪ ঘন্টায় যানবাহন পারাপারের রেকর্ড।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ের টোল প্লাজা দিয়ে যাত্রীবাহী বাস, গরু বোঝাই ট্রাকসহ ছোট বড় বিভিন্ন ধরনের ২৪ হাজার যানবাহন পারাপার হওয়ায় এ রেকর্ডের সৃষ্টি হয়। এই যানবাহন পারাপার করতে আদায় হয়েছে ২ কোটি টাকারও বেশি টোল। যা বঙ্গবন্ধু সেতুর ইতিহাসে রেকর্ড।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু’র দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি এসময় আরো দাবি করেন, ১৯৯৮ সালের ২৩ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে দীর্ঘ ১৮ বছরে বঙ্গবন্ধু সেতুতে চলাচলরত যানবাহন থেকে ২৪ ঘন্টায় আদায়কৃত টোলের মধ্যে এটিই সর্বোচ্চ। তিনি আরো জানান, শুক্রবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত তিন হাজারেরও বেশি গরুর ট্রাক দুই পারের টোল প্লাজা অতিক্রম করেছে।


এ ক্যটাগরির আরো খবর..