বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে মধুখালীতে বিশাল আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

সহিদুল ইসলাম,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ১৭ইং মার্চ ২০১৮ শনিবার সকাল ৮টায় মধুখালীতে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

সকালে বঙ্গবন্ধু স্মৃতি স্বাধীনতা ম্যুরাল জাতীয় ও দরীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরজ্জামান বাচ্চু ও সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকুসহ নেতৃবৃন্দ।

ঙ্গবন্ধু স্মৃতি স্বাধীনতা ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা ও নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার ।

উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সভাপতি মির্জা মনিরজ্জামান বাচ্চু,সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকুসহ নেতুবৃন্দ, পৌর আওয়ামীলীগ, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি আইন উদ্দিন কলেজ, আখচাষী মহিলা কলেজ, রইছননেছা বালিকা বিদ্যালয়, মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিলা পরিষদ, উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতিসহ শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলায় বঙ্গবন্ধু স্বাধীনতা মোড়ালে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।

সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ এবং উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক অধিদপ্তরের এর নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার ছাত্র-ছাত্রী, শিশু কিশোর এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে ব্যান্ড পার্টিসহ বিশাল আনন্দ শোভাযাত্রা ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাল্টিপারপাস হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু।

মূখ্য আলোচক ছিলেন সরকারি আইনউদ্দীন কলেজেন অধ্যক্ষ প্রফেসর মো. নাজমুল হক, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. মনজুর হোসেন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা অধির কুমার বিশ্বাস, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সেজুতি রায় প্রমুখ। পরে বঙ্গবন্ধুর জীবনীর উপর প্রামান্য চিত্র প্রদর্শন ও শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।