অসীম কুমার,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ নন্দীগ্রাম উপজেলায় বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা।
বগুড়ার নন্দীগ্রামে ১০ই আগষ্ট দুপুর ১২টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদের হলরুম ভদ্রাবতীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত কৃষি অফিসার আদনান বাবু, পরিবার পরিকল্পনা অফিসার শারমিন জাহান বিউটি, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, মৎস্য অফিসার ফেরদৌস আলী, সমাজসেবা অফিসার আঃ মোমিন, মহিলা বিষয়ক অফিসার খালেদা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক সরকার, প্রকল্প বা¯-বায়ন অফিসার আবু তাহের, নির্বাচন অফিসার আঃ সালাম, ইউআরসি ইন্সট্রাক্টর সাকিল আহম্মেদ, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, থানার সেকেন্ড অফিসার আঃ রহিম, প্রধান শিক্ষক ফজলুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র প্রমুখ।

