ভোলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি করার যুবক গ্রেপ্তার

ভোলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি করার যুবক গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় মো. আল আমিন(২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের চরপাতা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্র জানায়,প্রধানমন্ত্রী বিরুদ্ধে কটুক্তি করে নিজ ফেসবুকে আপক্তিকর পোষ্ট করায় স্থানীয় আ’লীগ নেতা আবুল কাশেম বাদী হয়ে যুবকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর এ তথ্য নিশ্চিত করে বলেন, ঐ যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।