× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ চলচ্চিত্র মানুষের চিন্তায় গভীর পরিবর্তন বা “প্যারাডাইম শিফট” ঘটাতে সক্ষম -তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংস্কৃতিক জাগরণে জেলা প্রশাসকদের বলিষ্ঠ ভূমিকার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড়

ফের জুটি হচ্ছেন শাহরুখ আনুশকা

admin
হালনাগাদ: রবিবার, ৩ এপ্রিল, ২০১৬

আনুশকা শর্মা প্রথম ছবিতেই নায়ক হিসেবে পেয়েছিলেন ‘কিং খান’কে। রব নে বানা দি জোড়ি ছবিতে এ দুজনকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল।

সেটি ২০০৮ সালের কথা। এরপর যশ রাজ পরিচালিত শেষ ছবি যব তক হ্যায় জান ছবিতে আবারও জুটিবদ্ধ হন তাঁরা। সিনেমার পর্দায় ৫০ বছর বয়সী শাহরুখের সঙ্গে ২৭ বছরের আনুশকার রসায়ন ‘দারুণ’ বললে অত্যুক্তি হবে না। এই জুটির দুটি ছবিই সে সময় বক্স অফিস মাতিয়েছিল।

তৃতীয়বারের মতো আবার তাঁরা জুটি হিসেবে পর্দায় হাজির হতে যাচ্ছেন। ইমতিয়াজ আলীর নতুন ছবিতে একজন শিখ পর্যটকের চরিত্রে অভিনয় করবেন শাহরুখ, যেখানে তাঁর সহশিল্পী পিকে তারকা আনুশকা।

অবশ্য, সিনেমায় আনুশকার চরিত্রটি সম্পর্কে এখনো স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। একটি সূত্র জানায়, ছবির শুটিং হবে ভারতের পাঞ্জাব এবং ইংল্যান্ডে। দেখা যাক, কমেডি ঘরানার এই ছবি দিয়ে গত দুবারের মতোই দর্শক মাত করতে পারে কি না এই জুটি। বলিউড হাঙ্গামা।

 


এ ক্যটাগরির আরো খবর..