× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

ফিলিপাইনে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক গ্রাফিক নভেল ‘মুজিব’ উপহার প্রদান

Dutta
হালনাগাদ: সোমবার, ১৭ মে, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের সাথে ফিলিপাইনের স্কুলশিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে ম্যানিলায় বাংলাদেশ দূতাবাস সেদেশের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক গ্রাফিক নভেল‘মুজিব’উপহার দিয়েছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন কর্মসূচির অংশ হিসেবে আজ ম্যানিলায় ব্রিলিয়াল্ট জুনিয়র স্কুল এবং মিন্দানাও এর স্টকব্রীজ আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের প্রায় একশত শিক্ষার্থীদের বাংলাদেশের সিআরআই (CRI) প্রকাশিত গ্রাফিক নভেল‘মুজিব’উপহার দেয়া হয়।
বই হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে স্টকব্রীজ আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল-এর দাভাও শাখার আর্ন্তজাতিক প্রোগ্রাম পরিচালক মিজ মার্গারেথ লেম্যান ও জেনারেল সান্তোষ শাখার প্রধান মিজ জোনমেরি পানসালান এবং ব্রিলিয়ান্ট জুনিয়র স্কুলের উপদেষ্টা মিজ জুয়ানা রীভেরা শিক্ষার্থীদের বইগুলো উপহার দেবার জন্য বাংলাদেশ দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান। শিশু-কিশোরদের মাঝে আকর্ষণীয়ভাবে এই মহান নেতার অনুকরনীয় গল্পগুলো তুলে ধরার এই প্রচেষ্টাকে তাঁরা স্বাগত জানান এবং স্কুলগুলোকে মুজিব শতবর্ষ উদযাপনের এই অনুষ্ঠানের অংশ করার জন্যও তাঁরা ধন্যবাদ জানান। শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম বলেন, বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত ভালোবাসতেন। স্বাধীনতার পর তিনিই বাংলাদেশে শিশু অধিকারের মূল আইনী ভিত্তি তৈরী করেন। যার ধারাবাহিকতায় বাংলাদেশে আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিশুদের শিক্ষা, টিকা প্রদান, বৃত্তি প্রদান, বই প্রদান ইত্যাদিসহ বহু উন্নয়নমূলক কার্যক্রমের উন্মেষ ও প্রসার ঘটেছে। তিনি আরো বলেন, জাতির পিতা শুধু বাংলাদেশ নয়, মুক্তি ও শান্তিকামী সকল মানুষের অনুপ্রেরণা ছিলেন। ‘মুজিব’ বইটি ফিলিপিনো শিশুদের তাঁর জীবন সম্পর্কে জানতে ও তাঁর মতো হয়ে উঠতে আগ্রহী করে তুলবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন।
পরে, ‘মুজিব’বইগুলো পড়বার জন্য একটা পাঠপর্ব অনুষ্ঠিত হয়। সেখানে উপহারপ্রাপ্ত স্কুলশিক্ষার্থীরা গ্রাফিক নভেল‘মুজিব’এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খন্ড থেকে বিভিন্ন অংশ উপস্থিত সুধীবৃন্দকে পড়ে শোনায়।
হস্তান্তর অনুষ্ঠানে মিন্দানাও এ নিযুক্ত বাংলাদেশের অনারারী কনসাল জেনারেল, স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..