× Banner
সর্বশেষ
মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট লাশবাহী অ্যাম্বুলেন্স দূর্ঘটনা আহত ৭ চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার – স্বাস্থ্যমন্ত্রী জমি বিরোধের জেরে কালীগঞ্জে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট বৃদ্ধাসহ দুই মহিলা আহত থানায় অভিযোগ স্বাস্থ্য পরীক্ষায় হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট: পেট্রোল পাম্পের লাইনে অচল শহর, চরম ভোগান্তিতে জনজীবন ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতুর উপর যান চলাচল সাময়িক বন্ধ, বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর

ফিরতি হজ ফ্লাইটে শুরুতেই ভোগান্তি

admin
হালনাগাদ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ ফিরতি হজ ফ্লাইটের শুরুতেই ভোগান্তির শিকার হচ্ছেন হাজিরা। নির্দিষ্ট সময়ের চেয়ে প্রায় ৭ ঘণ্টা পর ঢাকায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইট অবতরণ করেছে।।

সৌদি আরব  থেকে হাজিদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি  সোমবার সকাল ৯টা ২০ মিনিটে অবতরণ করার কথা ছিল। জানা  গেছে, জেদ্দায় কিছু জটিলতার কারণে নির্দিষ্ট সময়ে প্রথম ফ্লাইটটি ঢাকায় অবতরণ করতে পারেনি। বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটও আজ আসার কথা রয়েছে। হাজিদের নিয়ে বিমানের ফ্লাইট আগামী ২৮ আক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।১ লাখ ৭ হাজার ২৯০ হজযাত্রীর মধ্যে জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান ঢাকা-জেদ্দার মধ্যে ১৪০টি ফিরতি ফ্লাইট পরিচালনা করে ৫৪ হাজার ৮৪৫ হজযাত্রী বহন করবে। এরমধ্যে নির্ধারিত ৩১টি ফ্লাইটসহ ১০৯টি বিশেষ ফ্লাইট রয়েছে। বাকি হজযাত্রীরা সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ালাইন্স ১৬ আগস্ট  থেকে ১৭  সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা-জেদ্দার মধ্যে সরাসরি ১৫২টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৫৪ হাজার ৮৪৫ হজযাত্রী বহন করে। জেদ্দা  থেকে  ছেড়ে আসা ফিরতি ফ্লাইটটি  সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকায় অবতরণের কথা ছিল। তবে শেষ পর্যন্ত  সেটি বিকাল সাড়ে ৪টার দিকে  পৌঁছাবে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাসনিম আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।তিনি বলেন, কিছু জটিলতার কারণে বিকেল সাড়ে ৪টা বা তার কিছু পরে ফ্লাইটটি  পৌঁছাবে।

কী ধরনের জটিলতা হয়েছে জানতে চাইলে তাসনিম বলেন, হাজিরা যথাসময়ে টার্মিনালে রিপোর্টিং করেননি। অনেক যাত্রী টার্মিনালে আসেন নির্ধারিত সময়ের পরে। এমনটা সবসময়ই হয়। আর এবার তো একটা বিশেষ পরিস্থিতি। যাত্রীরা একরকম ট্রমার মধ্যে আছেন।প্রথম ফ্লাইটে মোট ৪১৯ জন হজ করে  দেশে ফিরছেন। এবার এক লাখের বেশি লোক বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরবে যান। এবার হজ  মৌসুমের শুরুর দিকেই মক্কার কাবা শরিফ ঘিরে থামা মসজিদ আল-হারামে একটি ক্রেইন উল্টে পড়ে ১১৭ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।আর হজের আনুষ্ঠানিকতার  শেষভাগে গত ২৪ সেপ্টেম্বর মিনায় শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনে ৭৬৯ নিহত ও ৯৩৪ জন আহত হন। রোববার পর্যন্ত নিহতদের মধ্যে ৬৫০ জনের ছবি  সৌদি সরকার প্রকাশ করেছে। তাদের মধ্যে দুইজন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।বাংলাদেশি হাজিদের ফিরিয়ে আনতে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত বিমান হজ ফ্লাইট পরিচালনা করবে বলে তাসনিম আক্তার জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মিনায় পদদলনের শিকার হয়ে থাকতে পারেন এমন বাংলাদেশি হাজিদের ছবি মক্কায় বাংলাদেশ হজ মিশনে টানিয়ে  দেওয়া হয়েছে। যাতে হজ এজেন্ট, আত্মীয়স্বজন ও পরিচিতজনেরা তাঁদের শনাক্ত করতে পারেন।  মেডিকেল দলগুলো মক্কার বিভিন্ন হাসপাতালে কাজ করছে ও নিখোঁজ হাজিদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও  জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট  জেনারেল হজ মিশনের সঙ্গে মিলে কাজ করে যাচ্ছে। নিখোঁজ হাজিদের বিষয়ে রিপোর্ট করতে অন্য হাজি, তাঁদের সঙ্গী, আত্মীয়স্বজন, হজ গাইড ও এজেন্টদের প্রতি অনুরোধ করা হয়েছে।

হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে গত ২৪  সেপ্টেম্বর মিনায় শয়তানকে লক্ষ্য করে পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলিত হয়ে মারা যান ৭৬৯ জন আর ৯৩৪ জন হাজি আহত হয়েছেন। গত ২৫ বছরের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহতম দূর্ঘটনা।


এ ক্যটাগরির আরো খবর..