× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

ফায়ার সার্ভিসে ১৪৮ জন ড্রাইভার নিয়োগ

admin
হালনাগাদ: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮

জব ডেস্কঃ  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর দুইটি পদে ১৪৮ জনকে নিয়োগ দেবার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অধিদপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, ড্রাইভার পদে সাধারণ কোটায় ১২১ জন এবং মুক্তিযোদ্ধা কোটায় ২৫ জনকে নিয়োগ দেয়া হবে। পদটিতে আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে অষ্টম শ্রেণি পাস এবং ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি এবং ওজন ১১০ পাউন্ড এবং শারীরিক ত্রুটিমুক্ত হতে হবে।

সাধারণ কোটায় ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, নেত্রকোনা, নওগাঁ, জয়পুরহাট, পাবনা, গাইবান্ধা, মাগুরা, নড়াইল, বরিশাল ও ঝালকাঠি বাদে বাকি সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করতে পারবেন সব জেলার প্রার্থীরাই।

স্পিডবোট ড্রাইভার পদে ২ জনকে নেয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হলেই পদটিতে আবেদন করা যাবে।

উভয় পদে ৯ হাজার ৭০০ টাকা থেকে ২৩ হাজার ৪৯০ টাকা স্কেলে বেতন দেয়া হবে।

প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষা নেয়া হবে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পাশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের পরীক্ষা চলতি বছরের ২০ মার্চ এবং রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থীদের পরীক্ষা ২১ মার্চ  অনুষ্ঠিত হবে।

চাকরির বিজ্ঞপ্তি দেখার জন্য এখানে ক্লিক করুন।


এ ক্যটাগরির আরো খবর..