ফরিদপুরের ভাঙ্গায় র‌্যাব পরিচয়ে সাড়ে ৩লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের ভাঙ্গায় র‌্যাব পরিচয়ে সাড়ে ৩লাখ টাকা ছিনতাই
ফরিদপুরের ভাঙ্গায় র‌্যাব পরিচয়ে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে মো: নুর-আলম নামে এক ব্যক্তির থেকে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।
রোববার ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদী এলাকায় এ ঘটনা ঘটে। মো: নুর-আলম উপজেলার মক্রমপুট্টি এলাকার বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মো: নুর-আলম উপজেলা সদর বাজারের ইসালামী ব্যাংক থেকে টাকাগুলো উত্তোলন করে নিয়ে ভ্যানযোগে বাড়ির দিকে আসছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে একটি মাইক্রোবাস থেকে নেমে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। পরে তারা র‌্যাব পরিচয়ে তাকে তুলে নিয়ে যায় এবং গাড়িতে উঠিয়ে তাকে মারধর করে ওই টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায়। পরে তার হাতে একশো টাকা ধরিয়ে দিয়ে মাদারীপুরের রাজৈরে নামিয়ে দেয় ছিনতাইকারীরা।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, মো: নুর-আলম সিঙ্গাপুর প্রবাসী মিরাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। তার বাড়ির মালিক প্রবাসী মিরাজুল সিঙ্গাপুর থেকে ব্যাংকে টাকাগুলো পাঠিয়েছিলেন। ওই টাকা উত্তোলনের সময়ই ছিনতাইয়ের শিকার হন মো: নুর-আলম।
এ ব্যাপারে উপজেলার ঘারুয়া গ্রামের বাসিন্দা ওই ভ্যান চালক ইদ্রিস শেখ বলেন, রোববার সকালে তিনি নূর আলমকে নিয়ে যাচ্ছিলেন। পথে কৈডুবি সদরদী গ্রামের সাহানা ফকিরের বাড়ির সামনে পৌঁছানোর পর হঠাৎ সাদা পোশাকের কিছু লোক একটি প্রাইভেট কারের ব্যারিকেড দিয়ে যাত্রী নুর আলমকে তার আটোভ্যান থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
নুর আলম বলেন, আমি ব্যাংক থেকে টাকাগুলো উত্তোলন করে বাড়ি ফিরছিলাম। ওই স্থানে পৌঁছালে আমাদের অটোভ্যানের গতিরোধ করে আমার হাতে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে উঠায়। এর পরে আমাকে বেধড়ক মারধর করে টাকাগুলো ছিনিয়ে নেয়। রাজৈর এলাকায় আমার ফোনের সিম কার্ড রেখে নামিয়ে দেয়। তাদের মাথায় র‌্যাবের মতো কালো কাপড় বাঁধা ছিল। এছাড়া তাদের কাছে বন্দুক, লাঠি ও ওয়াকিটকিও ছিল।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সেলিম রেজা বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর র‌্যাব পোশাকধারী পরিচয়ে টাকা ছিনতাইয়ের একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।