প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন উপজেলা প্রশাসন

প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন উপজেলা প্রশাসন

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে করোনায় শ্রমজীবি কর্মবিমুখ মানুষের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেয়া খাদ্য সহায়তা নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন উপজেলা প্রশাসন।

বুধবার রাতে এরই অংশ হিসেবে উপজেলার নির্বাহী কর্মকর্তার মো. কামরুজ্জামান সীমান্তবর্তী হোগলাপাশা ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ৫৫ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করেন। এসময় তার সাথে ছিলেন সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে, থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।

ইউনিয়ন চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম নান্না জানান, উপজেলা প্রশাসন রাতের আধাঁরে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের ঘরের দরজায় কড়া নেড়ে খাদ্য সহায়তা নিয়ে হাজির দেখে তারা বিস্মিত হয় । এ আশ্রয়ন প্রকল্পের কেউ দিনমজুর, ইটভাটার শ্রমিক, রাজমিস্ত্রী, ভ্যান চালক, গৃহ পরিচারিকা, কেউবা কর্মহীন । প্রাণঘাতি করোনার কারনে তাদের নূন্যতম আয়ের উৎসও বন্ধ। এ অবস্থায় তারা সহায়তা পেয়ে দু’হাত তুলে দোয়া করেন প্রধানমন্ত্রী মমতাময়ী মায়ের জন্য।

উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতায় সকলকে নিজগৃহে অবস্থান করতে হচ্ছে। কর্মহীন এ সব পরিবারের জন্য ইতোমধ্যে সরকারিভাবে কয়েক ধাপে ৫ হাজার ৬শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।