× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোরের বাগআঁচড়ায় পালিয়েছে করোনা পজেটিভ রোগী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
পালিয়েছে করোনা রোগী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বাগআঁচড়ায় করোনা পজেটিভ হওয়ার সংবাদ পেয়ে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগআঁচড়া সাব জোনাল অফিসের একজন নিরাপত্তা প্রহরী (৫০) পালিয়েছে।
তিনি অফিসের পাশে পরিবার পরিজন নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন। খুলনার ফুলতলার বাসিন্দা ওই ব্যক্তি অসুস্থতার কথা গোপন করে নিজ গ্রামে গেছেন বলে ধারনা করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে ওই প্রহরী সহ তিন জনের আক্রান্তের রিপোর্ট পেয়েছি বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।
আক্রান্তরা হচ্ছেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগআঁচড়া সাব জোনাল অফিসের একজন নিরাপত্তা প্রহরী (৫০), অপর দু’জনের একজন নারী (৩৮) ও অপরজন পুরুষ (৬০) বাড়ি বেনাপোল কলেজ পাড়ায়।
করোনা আক্রান্ত  দুই জনই স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ বাড়িতে আইসোলেশনে অবস্থান করছেন। ওই এলাকা লকডাউন করা হয়েছে বলে জানান ইউসুফ।
এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জন। এর মধ্যে ১৫ জন চিকিৎসাধীন আছেন এবং ১২জন সুস্থ্য হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..