ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।। পাইকগাছার সোলাদানা ইউনিয়নে ভিজিডি কার্ডের চাল বিতরন করা হয়েছে।
সোমবার সকালে ইউনিয়নের সোলাদানা সাব অফিসে ২০১৯-২০২০ অর্থ বছরের এপ্রিল ও মে মাসের ২৫৩ জন ভিজিডি কার্ডের চাল বিতরনের উদ্বোধন করেন সোলাদানা ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব, মোঃ বেলাল হোসাইন, ইউপি সদস্য মোঃ আজিজুর রহমান লাভলু,আবুল কাশেম, ঠাকুর দাশ সরদার, আবু সাঈদ মোল্যা, আব্দুস সবুর, রাজেশ কুমার মন্ডল, আবু বক্কার সিদ্দিক শিকারী, আনিছুর রহমান, বি,এম, আরেফিন আলী, কল্যানী মন্ডল, নাছিমা বেগম সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


