× Banner
সর্বশেষ
মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকা নারীসহ ১০জনকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস প্রকল্পের মূল লক্ষ্য হতে হবে কৃষক ও খামারির কল্যাণ নিশ্চিত করা – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিব যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩৮৯ বোতল নেশা জাতীয় সিরাপসহ আটক-১ জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪২ পাইকগাছায় ১৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায় – তথ্যমন্ত্রী

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি 

পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা

পাইকগাছা পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে শহর সমন্বয় কমিটির (TLCC) এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ সভায় টেকসই উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার। সভা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে পাইকগাছা পৌরসভা, উন্নয়ন সংস্থা ওয়াটার এইড (WaterAid) ও নবলোক।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, ডা. সঞ্জয় কুমার মন্ডল, প্রাক্তন সহকারী অধ্যাপক জি এম এম আজহারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় দেবনাথ, কমিউনিটি মোবিলাইজার কাওসার আলী, নবলোক প্রকল্প ব্যবস্থাপক বি এম নাহিদ হাসান, প্রজেক্ট অফিসার কাজী ফারহানা আফরোজ, মুক্তা বিশ্বাস, মনিটরিং অফিসার মাহাবুবর রহমান, কমিউনিটি মোবিলাইজার বাছিরন নাজিরা, ওয়াটার এইডের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট সুমন কুমার সাহা, প্রভাষক সাইদুর রহমান, প্রভাষক উজ্জ্বল কুমার বিশ্বাস, শেখ জুলি, বিনা মন্ডল, আলমগীর হোসেন, শেখ জালাল উদ্দীন, শেখ মিজানুর রহমান, অফিস সহকারী শেখ জিয়াউর রহমান, উত্তম ঘোষ, রফিকুল ইসলাম, বিল ক্লার্ক শাহিন হোসেন, কনজারভেন্স ইন্সপেক্টর বিকাশ চন্দ্র ঘোষ, সড়কবাতি পরিদর্শক তন্ময় মন্ডল, সীমা দাশসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় অংশ নেন ওয়াটার এইড ও নবলোকের প্রতিনিধিরা। তারা পৌর এলাকার উন্নয়ন কার্যক্রম, নিরাপদ পানি নিশ্চিতকরণ এবং নাগরিক সেবার আধুনিকায়নে বিভিন্ন কারিগরি মতামত ও পরিকল্পনা তুলে ধরেন।
সভায় পৌর এলাকার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াটার এইড ও নবলোকের সহযোগিতায় নবনির্মিত ওয়াটার টেস্টিং ল্যাবের কার্যকর ব্যবহার, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিবেশ দূষণ রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “পাইকগাছা পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমরা বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছি। নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত হলে উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।”
শেষে পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন


এ ক্যটাগরির আরো খবর..