পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন উপাধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বৈদ্য, বিনয় কুমার মন্ডল, বিষ্ণুপদ পাল, প্রভাষক লুৎফা ইসলাম, লিলিমা খাতুন, মাধুরী রানী মন্ডল, মাহাবুবা নাজনীন ইরানী, উম্মে হায়াত মেহেরা বানু, মোমিনুর রহমান, সাংবাদিক আব্দুল আজিজ, এন ইসলাম সাগর ও আব্দুর রাজ্জাক বুলি। অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫ শতাধিক বই প্রদান করা হয়।