× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

পাইকগাছায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার; বিচারক ও আদালত এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বিচারক ও আদালত এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সংশ্লিষ্ট এলাকায় বাড়তি পুুলিশ মোতায়েন করার কথা জানিয়েছে থানার ওসি মারুফ আহম্মদ। একই সাথে পুলিশের টহল বৃদ্ধি, নজরদারী বৃদ্ধি, নিখোঁজদের সন্ধান, চেক পোষ্ট বসানো, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের তালিকা প্রণয়ন সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন থানা পুলিশ।

উল্লেখ্য গত ১ জুলাই ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর সারা দেশের ন্যায় জেলার গুরুত্বপূর্ণ এ উপজেলায় সাধারণ মানুষদের মধ্যে কিছুটা হলেও ভীতির সৃষ্টি হয়। যদিও এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি। ইতোমধ্যে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষথেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কর্মসূচী অব্যাহত থাকার পাশাপাশি থানা পুলিশের পক্ষথেকে জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার সকাল থেকে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক, বিচারকের বাসভবন ও আদালত এলাকায় মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। দেশের সার্বিক আইন শৃংখলার কথা বিবেচনায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..