× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

পাইকগাছায় ৫ দিনব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন

ACP
হালনাগাদ: বুধবার, ৩ জুন, ২০২৬
পাইকগাছায় ৫ দিনব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন

‎তীব্র তাপপ্রবাহে জনসাধারণকে সচেতন করা এবং গরমজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পাইকগাছায় ৫ দিনব্যাপী ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিট।

বুধবার (৩ জুন) সকালে পৌর সদরের পুরাতন পরিবহন কাউন্টার মোড় সংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ডা. আঃ মজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, প্রভাষক আবু সালেহ ইকবাল এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য হুরায়রা বাদশা,প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী প্রকল্প কর্মকর্তা মো. ইলিয়াস শাহ। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য মো. তিতাস পারভেজ জীম, মিমি আক্তার, সাফিয়া সুলতানা তানিয়া, আলিফ আরমান রাতুল, জাবির মাহমুদসহ অন্যান্য যুব সদস্যরা।

কর্মসূচির অংশ হিসেবে পথচারীদের মাঝে ছাতা, হাতপাখা ও সুপেয় পানি বিতরণ করা হয়। পাশাপাশি তীব্র তাপপ্রবাহের ক্ষতিকর প্রভাব, হিট স্ট্রোকের লক্ষণ এবং প্রতিকার বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়।

আয়োজকরা জানান, চলমান তাপদাহে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে আগামী পাঁচ দিনব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..